spot_img

মার্কিন গণমাধ্যম সঠিক সময়ে কেন বলে না, ভালো কাজ করছি আমি: ট্রাম্প

অবশ্যই পরুন

ইরানের নীতি নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনামূলক প্রতিবেদনের জেরে মার্কিন গণমাধ্যমের ওপর আবারও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, দ্য নিউইয়র্ক টাইমস, সিএনএনসহ অন্যান্য গণমাধ্যম ‘কি করবে বুঝতে পারছে না’।

তিনি লেখেন, ‘তারা মরিয়া হয়ে চেষ্টা করছে ইরান পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পকে সমালোচনা করার কারণ খুঁজতে, কিন্তু কিছুই পাচ্ছে না।’

ট্রাম্প আরও বলেন, ‘সঠিক সময়ে তারা কেন বলে না—ভালো কাজ করেছেন, মি. প্রেসিডেন্ট এবং তাদের বিশ্বাসযোগ্যতা ফিরে পেতে শুরু করে না?’

ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নীতি ও পদক্ষেপ নিয়ে দেশটির বিভিন্ন গণমাধ্যমে সমালোচনা প্রকাশের মধ্যেই ট্রাম্পের এ মন্তব্য সামনে এলো।

সূত্র: আল-জাজিরা

সর্বশেষ সংবাদ

প্রবল স্রোত, অন্ধকার আর কাদা—টানেলে ৯ দিন কীভাবে বেঁচে ছিলেন দুই নেপালি?

নেপালের আকস্মিক বন্যায় ত্রিশূলী-৩এ জলবিদ্যুৎ প্রকল্পের টানেলে আটকে পড়ার পর ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে জীবিত ফিরেছেন জলবিদ্যুৎ...

এই বিভাগের অন্যান্য সংবাদ