spot_img

অবিলম্বে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান ব্রিটিশ মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রীর

অবশ্যই পরুন

লেবাননে চলমান সংঘাতের প্রেক্ষাপটে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের মধ্যপ্রাচ্য বিষয়ক মন্ত্রী হ্যামিশ ফ্যালকনার। একই সঙ্গে ইসরায়েল ও লেবাননের মধ্যে সরাসরি আলোচনাকে স্বাগত জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

ফ্যালকনার বলেন, এটি লেবাননের তৈরি কোনো সংঘাত নয়। এখানে অবশ্যই যুদ্ধবিরতি হওয়া দরকার। যে আলোচনা শুরু হয়েছে, আমরা সেটিকে স্বাগত জানাই। পাশাপাশি লেবাননে চলমান হামলায় বেসামরিক মানুষের ওপর ভয়াবহ প্রভাব পড়েছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তিনি হিজবুল্লাহকে হামলা বন্ধ করার আহ্বান জানান এবং সংগঠনটিকে নিরস্ত্রীকরণের কথাও বলেন। তার ভাষায়, লেবাননে শক্তি প্রয়োগের একচ্ছত্র অধিকার থাকা উচিত দেশটির সরকারের হাতে।

তবে, বক্তব্যে ইসরায়েলের হামলার বিষয়টি উল্লেখ করেননি ফ্যালকনার। সাম্প্রতিক সংঘাত বৃদ্ধির পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় দুই হাজার একশর বেশি মানুষ নিহত এবং ১০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

এরই মাঝে, গত মঙ্গলবার যুক্তরাষ্ট্রে ইসরায়েল ও লেবাননের রাষ্ট্রদূতদের বৈঠকের পর দুই দেশ সরাসরি আলোচনায় বসতে সম্মত হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

মির্জা ফখরুলকে ২৩তম রাষ্ট্রপতি ঘোষণা করে ইসির প্রজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২০ আগস্ট) রাষ্ট্রপতি...

এই বিভাগের অন্যান্য সংবাদ