spot_img

মুশফিক-সাকিবের দলে ফেরা নিয়ে যা বললেন মিরাজ

অবশ্যই পরুন

গত বছর চ্যাম্পিয়ন্স ট্রফি শেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। এরপর ঘরোয়া লিগে নিয়মিত খেলছেন পাশাপাশি দেশের হয়ে টেস্ট ক্রিকেটে খেলে যাচ্ছেন তিনি। সম্প্রতি গুঞ্জন উঠেছে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের চাওয়ায় আবারো ওয়ানডে দলে ফিরতে যাচ্ছেন মুশফিকুর রহিম।

এ নিয়ে আজ (বৃহস্পতিবার) মিরপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের আগে জানতে চাওয়া হয় মিরাজের কাছে। জবাবে তিনি বলেন, ‘মুশফিক ভাইয়ের ব্যাপারটা যেটা, অবশ্যই এরকম একটা প্লেয়ার টিমে থাকলে ক্যাপ্টেনের জন্য অনেক সহজ হয়ে যায়। আর যেটা বললেন যে অবশ্যই যেহেতু তিনি অবসরে গিয়েছেন এবং আমার কাছে মনে হয় ফিটনেস অনুযায়ী যদি দেখেন তিনি অবশ্যই আরও কিছুদিন খেলতে পারতেন। কিন্তু যেহেতু তিনি অবসরে গিয়েছেন, অবশ্যই তার এই অবসরকে আমি সম্মান করি।’

পরে সাকিব আল হাসানকে নিয়ে মিরাজ বলেন, ‘সাকিব ভাইয়ের ইস্যুটা যেটা বললেন আপনি, এটা আসলে পেশাদার প্লেয়ার হিসেবে আমাদের ড্রেসিংরুমে ঐরকম প্রভাব ফেলে না। এটা সম্পূর্ণ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত। এর আগেও আমি বলেছি যেহেতু তিনি খেলছেন, এটা সবাই আমরা জানি তার ইস্যুটা নিয়ে।’

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়ে মিরাজ বলেন, ‘গত দুইটা সিরিজ আমরা খুবই ভালো ক্রিকেট খেলেছি এবং প্রক্রিয়া ভালো ছিল এবং প্লেয়াররাও অনেক আত্মবিশ্বাসী। আর আমার কাছে মনে হয় যে এই সিরিজটা আছে আর সামনে যে সিরিজগুলো আছে প্রত্যেকটা প্লেয়ারই আলাদাভাবে দুর্বলতার জায়গাগুলো নিয়ে কাজ করেছে।’

‘আমাদের পেস বোলাররা খুবই ভালো করছে গত কয়েক বছর ধরে এবং ধারাবাহিকভাবে খুব ভালো পারফরম্যান্স করছে। আর আমাদের খুব ভালো পেস বোলারও আছে এবং আমাদের যদি ঐরকম সিচুয়েশন আসে অবশ্যই আমরা সেটা কাজে লাগানোর চেষ্টা করব।’

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার (১২ আগস্ট) ঢাকায় জাপানের প্রতিনিধিদল দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ