spot_img

‘লেবাননের সঙ্গে শান্তির সম্পর্ক চায় ইসরায়েল’

অবশ্যই পরুন

লেবাননের সঙ্গে ইসরায়েল শান্তির সম্পর্ক চায় বলে জানিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার। তিনি বলেন, লেবানন ও ইসরায়েলের মধ্যে সমস্যা হলো হিজবুল্লাহ। মঙ্গলবার (১৪ এপ্রিল) যুক্তরাষ্ট্রে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। তিনি লেবাননের সঙ্গে শান্তি আলোচনার জন্য এক বৈঠকে সেখানে গেছেন।

গিদিয়ন সার বলেন, তার দেশ ও লেবাননের মধ্যে যে সমস্যা রয়েছে সেটি হলো হিজবুল্লাহ। ওয়াশিংটন ডিসিতে তিনি দাবি করেন, ইসরায়েল লেবাননের সঙ্গে শান্তি ও স্বাভাবিক সম্পর্ক চায়।

মন্ত্রী আরও বলেন, “ইসরায়েল ও লেবাননের মধ্যে বড় কোনো বিরোধ নেই। ইসরায়েলের নিরাপত্তার জন্য যে সমস্যা, সেটিই লেবাননের সার্বভৌমত্বের জন্য সমস্যা। আর সেই সমস্যাটি হলো হিজবুল্লাহ।”

মার্চের শুরুর দিক থেকে লেবাননে ইসরায়েলি হামলায় ২ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন এবং ১০ লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

বৃহস্পতিবার শুরু এইচএসসি পরীক্ষা, এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্র

আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমান পরীক্ষা। এবার দেশের সব শিক্ষা বোর্ডে একই প্রশ্নপত্রে অনুষ্ঠিত হচ্ছে। প্রশ্নফাঁস ঠেকাতে...

এই বিভাগের অন্যান্য সংবাদ