spot_img

ইতিহাস গড়লেন এমবাপ্পে, মেসি-রোনালদোকে পেছনে ফেলার হাতছানি

অবশ্যই পরুন

ইউরোপীয় ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর উয়েফা চ্যাম্পিয়নস লিগে নতুন এক ইতিহাস গড়লেন কিলিয়ান এমবাপ্পে। দুর্দান্ত পারফরম্যান্সে তিনি উঠে এলেন লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর কাতারে।

কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গোল করে চলতি মৌসুমে নিজের গোলসংখ্যা ১৪-তে উন্নীত করেন এমবাপ্পে। এর মাধ্যমে তিনি চ্যাম্পিয়নস লিগের এক আসরে সর্বোচ্চ গোলদাতাদের সংক্ষিপ্ত তালিকায় জায়গা করে নেন।

ইতিহাস বলছে, ১৪ বা তার বেশি গোল করা খুব কম খেলোয়াড়ের পক্ষেই সম্ভব হয়েছে। এই তালিকায় আছেন হোসে আলতাফিনি, রুড ভ্যান নিস্তেলরয়, লিওনেল মেসি, ক্রিস্তিয়ানো রোনালদো, রবার্ট লেভানদোস্কি এবং করিম বেনজেমা। তবে একাধিকবার এই কীর্তি গড়েছেন একমাত্র রোনালদো।

এখন এমবাপ্পের সামনে আরো বড় লক্ষ্য। চ্যাম্পিয়নস লিগের এক আসরে সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ড, যা গড়েছেন রোনালদো। মাত্র তিন গোল দূরে থাকা এমবাপ্পে চাইলে এই রেকর্ড স্পর্শ বা ভাঙতেও পারেন।

সর্বশেষ সংবাদ

ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস: কংগ্রেস

ভারতের শিক্ষাব্যবস্থাকে পরিকল্পিতভাবে ধ্বংস করার অভিযোগ তুলে বিজেপি ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) বিরুদ্ধে তীব্র আক্রমণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ