spot_img

অধস্তন আদালতের ২৮ বিচারককে শোকজ

অবশ্যই পরুন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে পোস্ট দেওয়ায় অধস্তন আদালতের ২৮ জন বিচারককে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে আইন মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টের নির্দেশনা লঙ্ঘন এবং চাকরির শৃঙ্খলা পরিপন্থী কাজের অভিযোগে আগামী ৭ কার্যদিবসের মধ্যে তাদের এই নোটিশের লিখিত জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (০৭ এপ্রিল) আইন মন্ত্রণালয় থেকে পাঠানো ওই চিঠিতে বিচারকদের এই নির্দেশ দেওয়া হয়।

নোটিশে উল্লেখ করা হয়, সংশ্লিষ্ট বিচারকগণ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তাদের নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে বিভিন্ন বিরূপ মন্তব্য ও উসকানিমূলক পোস্ট দিয়েছেন। এর মাধ্যমে তারা ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ কর্তৃক জারিকৃত ‘সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার-সংক্রান্ত নির্দেশনা’ স্পষ্টত অমান্য করেছেন।

কর্তৃপক্ষের মতে, এ ধরনের কর্মকাণ্ড পেশাগত ‘অসদাচরণ’ হিসেবে গণ্য।

চিঠিতে আরও জানানো হয়, এ ধরনের কার্যকলাপ ‘বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (শৃঙ্খলা) বিধিমালা, ২০১৭’ এর ২ (চ) (২) বিধি অনুযায়ী চাকরির শৃঙ্খলার জন্য ক্ষতিকর। বিধিমালা অনুযায়ী এটি সরাসরি অসদাচরণের শামিল।

এমতাবস্থায়, কেন তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, সে বিষয়ে পত্র প্রাপ্তির সাত কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দাখিল করতে নির্দেশ দিয়েছে আইন মন্ত্রণালয়।

সর্বশেষ সংবাদ

ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী দিল্লি সফরে যেতে পারবে না: নাহিদ

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স...

এই বিভাগের অন্যান্য সংবাদ