spot_img

তোমাদের চোখে সেই বেদনার যন্ত্রণা না দেখা পর্যন্ত হামলা চলবে

অবশ্যই পরুন

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বিমান ও মহাকাশ বাহিনীর কমান্ডার সর্দার মুসাভি একটি টুইট বার্তায় লিখেছেন, বেদনাদায়ক হামলা অব্যাহত থাকবে, যতক্ষণ না আমরা তোমাদের (শত্রুদের) চোখে সেই যন্ত্রণা দেখতে পাই।

ওই টুইট বার্তায় তিনি লিখেছেন, ইরানের অবকাঠামোর ওপর হামলার প্রতিশোধ হিসেবে, অঞ্চলে শত্রুর সঙ্গে সংশ্লিষ্ট সামরিক ও কৌশলগত শিল্পগুলো ধ্বংস করা হচ্ছে।

তাসনিম সংবাদ সংস্থার প্রতিরক্ষা বিভাগ ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর বিমান ও মহাকাশ বাহিনীর কমান্ডার সাইয়্যেদ মাজিদ মুসাভি এক টুইটে লিখেছেন বলে এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তিনি ওই পোস্টে উল্লেখ করেছেন, ইরানের অবকাঠামোর ওপর আক্রমণের প্রতিশোধ হিসেবে, অঞ্চলে আমেরিকান-জায়োনিস্ট শত্রুর সঙ্গে সংশ্লিষ্ট কৌশলগত শিল্পগুলো ধ্বংস করা হচ্ছে।

এখন পর্যন্ত দখলদার ইসরায়েল ভূখণ্ডের নেউত হোভাভের রাসায়নিক শিল্প, একটি তেল শোধনাগার, দুটি ইস্পাত কমপ্লেক্স, দুটি বিশাল অ্যালুমিনিয়াম কমপ্লেক্সেকে লক্ষ্য করে হামলা করা হয়েছে।

তিনি শত্রুদের উদ্দেশে লেখেন, এই বেদনাদায়ক হামলাগুলো চলতেই থাকবে, যতক্ষণ না আমরা তোমাদের চোখে সেই যন্ত্রণা দেখতে পাই।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি

সর্বশেষ সংবাদ

এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন: ইসি সচিব

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বহিষ্কার করেছে জামায়াতে ইসলামী। তবে এ বিষয়ে নির্বাচন...

এই বিভাগের অন্যান্য সংবাদ