spot_img

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

অবশ্যই পরুন

খাগড়াছড়িতে নীতি দত্ত চাকমা নামে ইউপিডিএফ-গণতান্ত্রিক সংগঠনের এক নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকাল আনুমানিক ৯টার দিকে জেলার পানছড়ি উপজেলার সুতাকর্মপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পানছড়ি উপজেলার মানিক্য পাড়ায় সকালে নিজেদের অর্ন্তকোন্দলে নীতি দত্ত চাকমা গুলিবিদ্ধ হন। তিনি পানছড়ি উপজেলায় ইউপিডিএফ-গণতান্ত্রিক সংগঠনের সহ সভাপতির দায়িত্ব পালন করছিলেন। একইসাথে পোস্ট পরিচালক হিসেবে দায়িত্বে ছিলেন নীতি দত্ত চাকমা। এলাকায় লটারি পরিচালনাকে কেন্দ্র করে নিজেদের অর্ন্তকোন্দলে বুকে গুলিবিদ্ধ হন। সেখান থেকে উদ্ধার করে প্রথমে পানছড়ি উপজেলা স্বাস্থ্য নেশা হলে দ্রুত তাকে জেলা সদর হাসাপাতালে পাঠানো হয়।

ইউপিডিএফ-গণতান্ত্রিক সংগঠনের সম্পাদক বলেন, লটারি বা নিজেদের অভ্যন্তরীণ কোন্দল নয়, কাজে যাওয়ার পথে ইউপিডিএফ-প্রসীত গ্রুপের সশস্ত্র লোকজন তাকে হত্যা করে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু। তিনি জানান, হাসাপাতাল থেকে খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। হাসপাতালের ডেথ সাটিফিকেট অনুযায়ী পরিচয় জানা যায়। চিকিৎসকের বরাত দিয়ে ওসি জানান, হাসপাতালে মৃত অবস্থায় নীতি দত্ত চাকমাকে আনা হয়।

তবে এ বিষয়ে কোন কিছু স্পষ্ট করে জানাতে পারেন নি পানছড়ি থানার ওসি ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, ঘটনা শুনার ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

নাগরিক সেবা একীভূতকরণে চালু হচ্ছে ওয়ান সিটিজেন ওয়ান কার্ড: অর্থমন্ত্রী

‘ওয়ান সিটিজেন, ওয়ান কার্ড’ উদ্যোগের মাধ্যমে নাগরিক সেবা একীভূত ও ডিজিটাল করার পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ