spot_img

১২ বছর পর বিশ্বকাপে ফেরা থেকে ১ ম্যাচের দূরত্বে ইতালি

অবশ্যই পরুন

বৃহস্পতিবার বের্গামোতে নর্দার্ন আয়ারল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপের প্লে-অফ ফাইনালে উঠল ইতালি। ১২ বছর ধরে বিশ্বকাপে অনুপস্থিত চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা এখন মঙ্গলবার বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ফাইনাল প্লে-অফ খেলবে।

ইতালির কোচ জেনারো গাত্তুসো এই ম্যাচকে তার কোচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় ম্যাচ বলে আখ্যায়িত করেছিলেন। গ্যালারি ও মাঠে সেই উত্তেজনা স্পষ্ট ছিল। কারণটাও খুবই পরিষ্কার। রাশিয়া ও কাতার — শেষ দুটি বিশ্বকাপে খেলতে পারেনি ইতালি। এবার যে করেই হোক সে খরা কাটানোর একটা ব্যাপার ছিল।

তবে সে কাজটা করতে প্রথম ধাপে বেশ বেগ পেতে হলো ইতালিকে। উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথমার্ধে মাত্র দুটি শট অন টার্গেট ছিল। আইরিশদের পাঁচ জনের রক্ষণ ইতালির মাতেও রেতেগি ও কিনকে বারবার আটকে দিচ্ছিল। গোলরক্ষক পিয়ার্স চার্লস প্রতিটি গোলকিকে যত সময় সম্ভব নষ্ট করলেন।

বিরতির পর রেতেগি সহজ সুযোগ নষ্ট করে বসেন। কিছুক্ষণ পর কিনের জোরালো শট চার্লস ঠেকিয়ে দেন। এরপরই ইতালিকে এগিয়ে দেন তোনালি। আইজ্যাক প্রাইসের দুর্বল ক্লিয়ারেন্স বক্সের বাইরে পেয়ে প্রথম ছোঁয়াতেই নেন অপ্রতিরোধ্য এক শট, সেটাই শেষমেশ জড়ায় জালে।

তবে ইতালি স্বস্তির নিঃশ্বাস ফেলেছে আরও অনেক পরে। শেষ পর্যন্ত ফিওরেন্তিনার স্ট্রাইকার কিন রুয়ারি ম্যাকনভিলকে কাটিয়ে পোস্টে লাগিয়ে জয় নিশ্চিত করেন। তখনই হাঁফ ছেড়ে বাঁচে ইতালি।

এই জয়ের ফলে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে এই গ্রীষ্মে বিশ্বকাপের মঞ্চে ফেরার আরও কাছে ইতালি। মঙ্গলবার রাতে বসনিয়াকে হারিয়ে দিতে পারলেই ২০১৪ বিশ্বকাপের পর এই প্রথম ফুটবলের বিশ্বমঞ্চে দেখা যাবে ইতালিকে।

সর্বশেষ সংবাদ

সরকারের ৬০ দিনের বড় সাফল্য, জনগণ প্রধানমন্ত্রীর ওপর আস্থা রেখেছেন: প্রেস সচিব

প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বলেছেন, আমাদের কাছে মনে হয়েছে গত দুই মাসে সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে।...

এই বিভাগের অন্যান্য সংবাদ