spot_img

বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান

অবশ্যই পরুন

আসন্ন ফিফা ফুটবল বিশ্বকাপের পর ফ্রান্স ফুটবল দলের দায়িত্ব নিতে যাচ্ছেন জিনেদিন জিদান। জাতীয় দলের প্রধান কোচ হওয়ার ব্যাপারে তিনি মৌখিকভাবে সম্মত হয়েছেন বলে জানিয়েছে ইএসপিএন।

সোমবার (২৩ মার্চ) এই তথ্য নিশ্চিত করেছে ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যমটি।

১৯৯৮ সালের ব্যালন ডি’অরজয়ী এই কিংবদন্তি ফুটবলার ফ্রান্স ফুটবল ফেডারেশনের সঙ্গে মৌখিক সমঝোতায় পৌঁছেছেন বলে জানা গেছে। আর শেষ পর্যন্ত সেটি সত্য হলে ২০১২ সাল থেকে ফ্রান্সের কোচের দায়িত্ব পালন করতে থাকা দিদিয়ের দেশমের স্থলাভিষিক্ত হবেন ৫৩ বছর বয়সী।

দেশম ফ্রান্সকে টানা দুটি বিশ্বকাপ ফাইনালে তুলেছিলেন এবং ২০১৮ আসরে শিরোপা জিতেছিলেন।

রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দুই দফায় (২০১৬-১৮ ও ২০১৯-২১) অত্যন্ত সফলভাবে দায়িত্ব পালন করা জিদানকে দীর্ঘদিন ধরেই ফ্রান্স দলের ভবিষ্যত কোচ হিসেবে দেখা হচ্ছিল।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের জন্য দল ঘোষণা করলো জাপান

আর্সেনালের সাবেক ডিফেন্ডার তাকেহিরো তোমিয়াসুকে নিয়ে আসন্ন ২০২৬ ফুটবল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেছেন জাপানের কোচ হাজিমে মরিয়াসু। অথচ একের...

এই বিভাগের অন্যান্য সংবাদ