spot_img

হরমুজে ইরানের প্রতিরক্ষা গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে: মার্কিন অর্থমন্ত্রী

অবশ্যই পরুন

হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত অভিযান চলবে। এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট।

মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে তিনি এই হুঁশিয়ারি দেন।

মার্কিন অর্থমন্ত্রী বলেন, চলমান অভিযানের মুল লক্ষ্যই হলো হরমুজ প্রণালিতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করা। এসব স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে।

তিনি আরও বলেন, চলমান সংঘাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন ভাষা ব্যবহার করছেন, যা তেহরান বুঝতে বাধ্য।

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে সেনা মোতায়েনের সম্ভাবনা নিয়ে তিনি বলেন, সব বিকল্পই খোলা রাখা হয়েছে।

সূত্র: আলজাজিরা

সর্বশেষ সংবাদ

২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করব: মীর শাহে আলম

সৌরবিদ্যুৎ উৎপাদনে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। ২০৩০ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ