spot_img

‘আমি অনেক সংস্থার স্বপ্নের পুরুষ’

অবশ্যই পরুন

বলিউডের রূপালি পর্দায় গ্ল্যামার ধরে রাখতে ইদানীং অনেক অভিনেতাই ‘হেয়ার ট্রান্সপ্লান্ট’ বা চুল প্রতিস্থাপনের পথে হাঁটছেন। কেউ গোপনে সারছেন এই কাজ, কেউ বা আবার ঢাকঢোল পিটিয়ে প্রচারের স্বার্থে চুল লাগাচ্ছেন। তবে এই স্রোতের সম্পূর্ণ বিপরীতে দাঁড়িয়ে আছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।

ক্যারিয়ারের শুরু থেকেই দর্শক তাকে ‘ইন্দ্রলুপ্ত’ বা টাক মাথাতেই দেখে অভ্যস্ত। আর এই লুক নিয়েই তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য উচ্চতায়। সম্প্রতি চুল প্রতিস্থাপন নিয়ে এক প্রশ্নের জবাবে নিজের অটল অবস্থানের কথা জানান অনুপম।

অনুপম বলেন, ‘আমি অনেক (চুল প্রতিস্থাপন) সংস্থার স্বপ্নের পুরুষ।’ তিনি জানান, অনেক প্রতিষ্ঠান তাকে মোটা অঙ্কের পারিশ্রমিকের বিনিময়ে কেশ প্রতিস্থাপনের প্রস্তাব দিয়েছিল। বিজ্ঞাপনের প্রচারের খাতিরে হলেও তিনি যেন চুল লাগান এমন অনুরোধও এসেছে।

কিন্তু অভিনেতা বরাবরই সেই লোভনীয় সব প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তার ভাষ্যমতে, ‘আমার কাছে এমন অনেক প্রস্তাব এসেছে যেখানে পারিশ্রমিকের বিনিময়ে কেশ প্রতিস্থাপনের কথা বলা হয়েছিল। কিন্তু আমি কখনও এতে আগ্রহী নই। তাই বরাবরের মতো সেসব প্রস্তাব ফিরিয়ে দিয়েছি।’

অভিনেতা মনে করেন, মাথায় কৃত্রিম চুল লাগালে তার দীর্ঘদিনের চেনা ব্যক্তিত্বে এমন পরিবর্তন আসবে, যা তার সঙ্গে একেবারেই মানানসই হবে না। শুধু নিজের ইচ্ছা নয়, এই সিদ্ধান্তের পেছনে তার ছেলের আবেগের জায়গাও জড়িয়ে আছে।

সর্বশেষ সংবাদ

পরিবেশ রক্ষায় সৈকতকে স্থাপনামুক্ত রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ মার্চ) বিকেলে ঢাকায় ফিরে যাওয়ার পূর্বে...

এই বিভাগের অন্যান্য সংবাদ