spot_img

হামজা-শমিতকে নিয়ে সিঙ্গাপুর-ভিয়েতনাম ম্যাচের স্কোয়াড ঘোষণা

অবশ্যই পরুন

সিঙ্গাপুর ও ভিয়েতনামের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ম্যাচের জন্য ২৩ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে ফিরেছেন বিশ্বনাথ ঘোষ, ফাহমিদুল ইসলাম, আরমান ফয়সাল ও মিরাজুল ইসলাম।

শুক্রবার (২০ মার্চ) এ স্কোয়াড ঘোষণা করা হয়। কোচ হাভিয়ের কাবরেরার ঘোষিত এই দলে কোনো নতুন মুখ নেই। অনুমিতভাবেই স্কোয়াডে নিজেদের জায়গা ধরে রেখেছেন হামজা চৌধুরী ও শমিত সোম।

আগামী ৩১ মার্চ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে, ২৬ মার্চ ভিয়েতনামের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে কাবরেরার শিষ্যরা।

এশিয়ান কাপের মূল পর্বে খেলার সুযোগ আগেই শেষ হয়ে গেছে বাংলাদেশের। বাছাইপর্বে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে একটি জয় বাংলাদেশের, সেটি গত নভেম্বর ঘরের মাঠে ভারতের বিপক্ষে। অন্য চার ম্যাচে দুই জয়, দুই ড্র। সব মিলিয়ে বাংলাদেশের পয়েন্ট ৫।

বাংলাদেশ স্কোয়াড:

গোলকিপার: মিতুল মারমা, সুজন হোসেন, মেহেদী হাসান। ‎

ডিফেন্ডার: তারিক কাজী, রহমত মিয়া, শাকিল আহাদ, আবদুল্লাহ ওমর, জায়ান আহমেদ, বিশ্বনাথ ঘোষ, সাদ উদ্দিন

‎মিডফিল্ডার: কাজেম শাহ, শেখ মোরছালিন, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, শমিত সোম, হামজা চৌধুরী

ফরোয়ার্ড: আরমান ফয়সাল, সুমন রেজা, শাহরিয়ার ইমন, ফয়সাল আহমেদ, ফাহামিদুল ইসলাম, মিরাজুল ইসলাম।

সর্বশেষ সংবাদ

সংসদের বিশেষ কমিটির প্রথম সভায় ৪০ অধ্যাদেশ

অন্তর্বর্তীকালীন সরকারের আমলে জারি হওয়া গুরুত্বপূর্ণ ৪০টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত আলোচনা করেছে জাতীয় সংসদের নবগঠিত বিশেষ কমিটি। মঙ্গলবার (২৪ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ