spot_img

‘খুবই ভালো’ আলোচনা হয়েছে—ট্রাম্পের দাবির পরই ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

অবশ্যই পরুন

ইসরায়েলের তেল আবিব শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ছয়জন আহত হয়েছেন। হামলায় শহরের বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ।

জরুরি সেবা সংস্থাগুলোর বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে এমন একটি স্থানে ছয়জন আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। 

হামলায় মধ্য তেল আবিবের একটি ভবন ও সংলগ্ন সড়ক মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।

অন্যদিকে, রশ হেইন এলাকায় ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে সামান্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। তবে সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড জানিয়েছে, এই হামলার আগে একই দিনে ইরান তিন দফায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। দেশটির উত্তরাঞ্চলেও হামলার খবর পাওয়া গেছে।

এদিকে এসব হামলা এমন এক সময় চালানো হলো, যখন ট্রাম্প দাবি করেছেন, যুদ্ধ বন্ধে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘খুবই ভালো’ আলোচনা হয়েছে। যদিও তার এ দাবি মিথ্যা কথা বলে নাকচ করে দিয়ে ইরান বলেছে, এমন কোনো আলোচনাই হয়নি।

সূত্র: নিউইয়র্ক  পোস্ট

সর্বশেষ সংবাদ

ইমরান খানের বোন আলিমা খানকে আটকের অভিযোগ

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খানের বোন আলিমা খানকে আটক করা হয়েছে। এমনটাই অভিযোগ করেছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ