spot_img

যুদ্ধের জেরে সৌদি আরব-বাহরাইনে ফর্মুলা ওয়ান রেস বাতিল

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির কারণে আসন্ন দুটি রেস বাতিলের ঘোষণা দিয়েছে ফর্মুলা ওয়ান। রোববার (১৫ মার্চ) এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

ফর্মুলা ওয়ান জানিয়েছে, বাহরাইন ও সৌদি আরব গ্র্যান্ড প্রিক্স রেস দুটি আনুষ্ঠানিকভাবে বাতিল করা হয়েছে। এগুলো মূলত ১২ এপ্রিল ও ১৯ এপ্রিল নির্ধারিত ছিল।

ফর্মুলা ওয়ান জানিয়েছে, বাতিলের কারণ হলো ‘মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতি’। বিকল্প পরিকল্পনা বিবেচনা করা হলেও এই রেসগুলোর স্থলাভিষিক্ত আয়োজন করা হবে না।

ফর্মুলা ওয়ানের সভাপতি মোহাম্মাদ বিন সুলায়েম বলেন, ‘আমাদের সহকর্মী, খেলোয়ার এবং দর্শকদের নিরাপত্তা সর্বোচ্চ প্রাধান্য পাবে। সব বিবেচনার পর আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।’

সর্বশেষ সংবাদ

৩-২ গোলে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

ম্যাচের শুরুতে মিসরের গোল। স্তব্ধ আকাশি-সাদায় ছেয়ে যাওয়া গ্যালারি। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনার জালে দ্বিতীয় গোল করে যেন ম্যাচের সমাপ্তি লিখে...

এই বিভাগের অন্যান্য সংবাদ