spot_img

রাজশাহীতে সড়কে প্রাণ গেল ৩ জনের

অবশ্যই পরুন

রাজশাহীর বাঘা উপজেলার চণ্ডীপুর তিন খুটার মোড়ে সিএনজি ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। সোমবার (০৯ মার্চ) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বিধান মিস্ত্রী, রোকেনা বেগম ও সিএনজি চালক শরীফ হোসেন। তারা সবাই নাটোরের লালপুর থেকে বাঘায় আসছিলেন। পথে খালি ভটভটির সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আরও দুইজন আহত হয়েছেন। আহতরা হলেন- শাহজাহান আলী ও সীমা বেগম।

বাঘার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, সকালে ৫ জন লালপুর থেকে বাঘার দিকে আসছিলেন। পথে খালি ভটভটির সঙ্গে সিএনজির সংঘর্ষ হয়। ঘটনাস্থলে দুইজন ও বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর আরেকজনসহ তিনজনের মৃত্যু হয়। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী

এ অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ