spot_img

হাসিমুখে প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন, যুদ্ধে যাই’

অবশ্যই পরুন

সপ্তাহের প্রথম কার্যদিবসে এক ব্যতিক্রমী মন্তব্যের মধ্য দিয়ে দিনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার (০৮ মার্চ) রাজধানীর গুলশানের বাসভবন থেকে সচিবালয়ের উদ্দেশে বের হওয়ার সময় ব্যক্তিগত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের উদ্দেশ্যে তিনি হাসিমুখে বলেন, ‘চলেন, যুদ্ধে যাই।’

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, সকাল ৮টা ৪২ মিনিটে বাসভবন থেকে সচিবালয়ে রওনা হন প্রধানমন্ত্রী। দরজা খুলে বের হওয়ার সময় উপস্থিত সবাইকে দেখে হাসিমুখে এ মন্তব্য করেন। প্রথম দিকে উপস্থিতরা কিছুটা বিস্মিত হলেও পরে বুঝতে পারেন, তিনি দেশ পরিচালনার দায়িত্বকে রূপক অর্থে ‘যুদ্ধ’ হিসেবে তুলনা করেছেন।

সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। দিনব্যাপী তার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। এর মধ্যে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ও শিক্ষা উপদেষ্টা মাহদী আমিনের সঙ্গে শিক্ষা খাত সংক্রান্ত আলোচনা, পাশাপাশি বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর সঙ্গে বৈঠক রয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী

এ অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ