spot_img

ট্রাম্পকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে: ইরানের পার্লামেন্ট স্পিকার

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পরিণতি ভোগ করতে হবে। এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

শুক্রবার (৭ মার্চ) এক বক্তব্যে মোহাম্মদ বাঘের ঘালিবাফ বলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এখনও বুঝতে পারেননি খামেনিকে শহীদ বানিয়ে তিনি নিজের ও মার্কিন সেনাদের জন্য কী বিপদ ডেকে এনেছেন।

এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, ‘ট্রাম্প এখনও বুঝতে পারেননি, আমাদের ইমামকে হত্যা করে তিনি নিজের এবং আমেরিকান সৈন্যদের ওপর কী বিপদ ডেকে এনেছেন। অথচ তিনি এখনো একটি জাতির ওপর শর্ত চাপিয়ে দিতে চান।’

তিনি আরও বলেন, এর আগে, যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে মোকাবিলা করা হয়নি। তবে এবার তাদের বুঝিয়ে দেয়া হবে যে, ইরানের ভবিষ্যৎ নির্ধারণ করবে গর্বিত ইরানি জনগণই—বাইরের কেউ নয়।

সর্বশেষ সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী

এ অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ