spot_img

রিজওয়ানা-খলিলুর রহমানের গ্রেফতারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

অবশ্যই পরুন

বিদায়ী অন্তর্বর্তী সরকারের বন, পরিবেশ বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানকে (বর্তমানে বিএনপি সরকারের পররাষ্ট্রমন্ত্রী) গ্রেফতার ও জিজ্ঞাসাবাদের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার (৬ মার্চ) দুপুর আড়াইটার দিকে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে জামায়াতের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আয়োজনে বিক্ষোভ মিছিল শুরু হয়।

বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, দীর্ঘদিন পর মানুষ উৎসাহ নিয়ে ভোট দিয়েছে। এজন্য অন্তবর্তী সরকারকে ধন্যবাদ জানিয়েছে জামায়াত।

তবে কয়েকজন উপদেষ্টা বিএনপির পক্ষে হয়ে কাজ করেছে এবং বিভিন্ন আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের সামান্য ভোটের ব্যবধান দেখিয়ে পরাজিত দেখানো হয়েছে বলে দাবি করেন মিয়া গোলাম পরওয়ার।

তারপরও দেশের কল্যাণে জামায়াত ভোটের ফলাফল মেনে নিয়েছিল, এমন মন্তব্য করেন তিনি। আরও বলেছেন, তবে কয়েকজন উপদেষ্টার বক্তব্যে এখন ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ বিষয়গুলো সামনে আসছে। এতে জনগণের কাছে ভুল বার্তা যাচ্ছে। জনগণকে সঠিক তথ্য দিতে দুই উপদেষ্টাসহ ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের’ ঘটনার বিচারবিভাগীয় তদন্ত দাবি করে জামায়াত।

সর্বশেষ সংবাদ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ