spot_img

এনসিপিকে নিয়ে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে: নাহিদ ইসলাম

অবশ্যই পরুন

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম।

শুক্রবার (০৬ মার্চ) এনসিপিকে নিয়ে রচিত ‘এনসিপির যাত্রা’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

নাহিদ ইসলাম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে এনসিপি যা বলেনি, তা নিয়েও বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে। বিভিন্ন জায়গায় দলটিকে নিয়ে অপপ্রচার করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এই বইয়ে এনসিপির রাজনৈতিক অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থান ও তরুণ নেতৃত্ব নিয়ে নিরপেক্ষভাবে আরও গবেষণা ও বই লেখা প্রয়োজন বলেও তিনি মনে করেন।

এনসিপির আহ্বায়ক আরও বলেন, দেশে অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করা এবং বৈষম্য দূর করা না গেলে বাংলাদেশকে সামনে আরও নানা ঘটনার মধ্য দিয়ে যেতে হতে পারে।

তিনি বলেন, সংস্কার ইস্যুতে এনসিপির যে দৃঢ় অবস্থান রয়েছে, সেটিও বইটিতে তুলে ধরা হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্রাথমিক বিদ্যালয়ে বিনা মূল্যে স্কুল ড্রেস দেবে সরকার: প্রধানমন্ত্রী

এ অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিশুর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণের পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী...

এই বিভাগের অন্যান্য সংবাদ