spot_img

ইরানের মুহুর্মুহু রকেট হামলা, বড় বিস্ফোরণে কাঁপছে তেল আবিব

অবশ্যই পরুন

ইরান আজ সকাল থেকে দখলদার ইহুদি ইহুদি রাষ্ট্র ইসরাইলকে লক্ষ্য করে মুহুর্মুহু রকেট হামলা চালাচ্ছে। এদিকে, রাজধানী তেল আবিবসহ ইসরাইলের আরও কয়েকটি এলাকায় জোরালো বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, শুক্রবার (৬ মার্চ) তাদের ‘অপারেশন ট্রু প্রমিস ৪’–এর ২১তম ধাপের অংশ হিসেবে তেল আবিবের দিকে খেইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স বলছে, শুক্রবার সকালে ইরান থেকে ছোড়া একাধিক রকেট প্রতিহত করার চেষ্টা চালায় ইসরাইলের প্রতিরক্ষা ব্যবস্থা। এই সময় আকাশে বাধা দেওয়ার (ইন্টারসেপ্ট) চেষ্টার মধ্যেই বড় বড় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

এই বিস্ফোরণের শব্দ তেল আবিবসহ ইসরাইলের বিভিন্ন এলাকায় শোনা গেছে। ইরান জানিয়েছে, তারা তেল আবিবের কেন্দ্রস্থলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে।

আইআরজিসির তথ্যমতে, শুক্রবার তাদের ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ২১তম ধাপের অংশ হিসেবে তেল আবিবের দিকে খেইবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই নতুন হামলার ধাপ শুরু হয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সমন্বিত অভিযানের মাধ্যমে, যার লক্ষ্য ছিল তেল আবিবের কেন্দ্রস্থলের বিভিন্ন স্থাপনা।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীর কাজের প্রতি ৭৫.৩ শতাংশ মানুষের সমর্থন

প্রধানমন্ত্রী তারেক রহমানের দায়িত্ব পালনের ধরনকে ইতিবাচকভাবে মূল্যায়ন করছেন দেশের তিন-চতুর্থাংশের বেশি মানুষ। নতুন এক জাতীয় জনমত জরিপে এমন...

এই বিভাগের অন্যান্য সংবাদ