spot_img

ক্ষেপণাস্ত্র হামলায় হরমুজ প্রণালীতে জাহাজে আগুন

অবশ্যই পরুন

মধ্যপ্রাচ্যেজুড়ে চলমান উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালীতে একটি কন্টেইনার জাহাজে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। ব্রিটিশ নৌ সংস্থা ইউকেএমটিও (ইউকেএমটিও) এবং ঝুঁকি ব্যবস্থাপনা সংস্থা ভ্যানগার্ডের তথ্য অনুযায়ী, হামলার পর জাহাজটির ইঞ্জিন রুমে ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। তবে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা থাকলেও জাহাজের সব ক্রু সদস্যকে নিরাপদে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।

ভ্যানগার্ড জানিয়েছে, জাহাজটির ‘ওয়াটারলাইন’ বা পানির সমান্তরাল অংশের ঠিক ওপরে সরাসরি আঘাত লাগায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে এবং নিরাপত্তার কথা বিবেচনা করে নাবিক ও ক্রু সদস্যরা দ্রুত জাহাজটি পরিত্যাগ করেন।

এদিকে, ব্রিটিশ নৌ সংস্থা ইউকেএমটিও এই ঘটনার সত্যতা নিশ্চিত করে এক বিবৃতিতে জানিয়েছে, কন্টেইনার জাহাজটিতে হামলার পর ক্রুদের মধ্যে এখন পর্যন্ত কেউ হতাহত হননি। তারা সবাই নিরাপদে জাহাজ থেকে বের হতে পেরেছেন।

এছাড়া প্রাথমিক পর্যবেক্ষণে সমুদ্রে তেল নিঃসরণ বা পরিবেশগত কোনো বড় ক্ষয়ক্ষতির আলামত পাওয়া যায়নি বলে আশ্বস্ত করেছে সংস্থাটি।

মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ ধরনের ঘটনা বৈশ্বিক সরবরাহ চেইন এবং সমুদ্রপথের নিরাপত্তাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলবে।

সর্বশেষ সংবাদ

নতুন দুটি দিবস পালনের সিদ্ধান্ত, একটিতে সরকারি ছুটি

সরকার ৬ জুলাই ‘পল্লী উন্নয়ন দিবস’ এবং ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদের...

এই বিভাগের অন্যান্য সংবাদ