spot_img

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

অবশ্যই পরুন

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে মৌখিকভাবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে। তারা রাজি হলে প্রথম অধিবেশনে শপথ হবে।

সোমবার (২ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, সংসদে যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে তারাই সংসদ সদস্য হিসেবে যোগদান করবে। সংবিধানে সংস্কার পরিষদ নামে কিছু নাই। সংবিধান সংস্কার পরিষদে যারা শপথ নিয়েছে, সেটা তাদের নিজস্ব ব্যাপার। এটা নিয়ে যে আলোচনা হচ্ছে তা রাজনৈতিক অধিকার হিসেবে তারা বলতেই পারে।

তিনি আরও বলেন, সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ আনা যেতে পারে। তার আগে সংবিধানে নাই এমন কিছু বাস্তবায়ন করা সম্ভব না।

স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে বলেন, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান সাংবিধানিক রীতি। কেউ রাষ্ট্রপতির ভাষণ না চাইলে সেটা তাদের কথা বলার অধিকার।

তিনি আরও বলেন, ১৩৩টি অধ্যাদেশই সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনে সংসদে তোলা হবে। সেগুলোর বাস্তবায়ন সংসদে আলোচনার বিষয়।

সর্বশেষ সংবাদ

ইরানে হামলা ‘অনন্ত যুদ্ধে’ রূপ নেবে না: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

মার্কিন সামরিক বাহিনী ইরানে অত্যন্ত সুক্ষ্ম এবং বিধ্বংসী পদ্ধতিতে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সোমবার পেন্টাগনে...

এই বিভাগের অন্যান্য সংবাদ