spot_img

স্কুল সময়ে যানজট কমাতে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

অবশ্যই পরুন

রাজধানীতে স্কুল চলাকালীন সময়ে সৃষ্ট যানজট নিরসনে কার্যকর বিকল্প ব্যবস্থা খুঁজতে শিক্ষামন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সাক্ষাৎকালে এ নির্দেশনা দেওয়া হয়। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য জানান।

তিনি বলেন, রাজধানীতে স্কুলের সময় যে তীব্র যানজট তৈরি হয় তা কীভাবে কমানো যায় এবং এ বিষয়ে কী ধরনের বিকল্প ব্যবস্থা নেওয়া সম্ভব—এসব বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাবনা তৈরি করে উপস্থাপনের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

অতিরিক্ত প্রেস সচিব আরও জানান, উদাহরণ হিসেবে দেখা গেছে রাজধানীর একটি স্কুলে দেড়শ শিক্ষার্থীর বিপরীতে প্রায় ১০০টি গাড়ি স্কুলের সামনে জড়ো হয়, যা মারাত্মক যানজট সৃষ্টি করে। এতে শিক্ষার্থীদের স্কুলে আসা-যাওয়ায় ভোগান্তি বাড়ে। এসব সমস্যার সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী।

এরপর শিক্ষামন্ত্রীর সাক্ষাতের পর জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।

পরে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানও প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে হারাল আর্জেন্টিনা

বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির মতে, চোট কাটিয়ে বেশ ভালোভাবে ফিটনেস ফিরে পাওয়ার পথে...

এই বিভাগের অন্যান্য সংবাদ