spot_img

নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যা: বিএনপি নেতাসহ গ্রেপ্তার ৫

অবশ্যই পরুন

নরসিংদীর মাধবদীতে এক কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার ঘটনায় প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নুরা এখনো পলাতক। এ ঘটনায় পুলিশ বিএনপি নেতা আহাম্মদ আলী দেওয়ানসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, গত ১০ ফেব্রুয়ারি সংঘবদ্ধভাবে কিশোরীকে ধর্ষণ করা হয়। পরে বিচার চাওয়ায় গত বুধবার রাতে নুরার নেতৃত্বে ৫-৬ জন মেয়েটিকে তার বাবার কাছ থেকে অস্ত্রের মুখে ছিনিয়ে নিয়ে যায়। পুনরায় ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে লাশ সরিষা ক্ষেতে ফেলে রাখা হয়। বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা মরদেহ উদ্ধার করে পুলিশে খবর দেয়।

এ ঘটনায় নুরাকে প্রধান আসামি করে ৯ জনের বিরুদ্ধে মাধবদী থানায় মামলা দায়ের করেছেন নিহতের মা ফাহিমা বেগম। পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে এবং ১০ দিনের রিমান্ড আবেদন করেছে। আদালত রোববার শুনানির দিন ধার্য করেছেন।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন মহিষাসুরা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আহাম্মদ আলী দেওয়ান ও তার ছেলে ইমরান দেওয়ান।

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন জানান, প্রধান আসামি নুরাকে গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।

নিহতের বাবা দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। সচেতন মহল দ্রুত বিচার ও সকল অপরাধীর গ্রেপ্তারের দাবি জানিয়েছে।

সর্বশেষ সংবাদ

এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮ শতাংশ বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত থাকবে

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণের পরও তিন বছরের ট্রানজিশনাল পিরিয়ডে বাংলাদেশের ৯৯ দশমিক ৮ শতাংশ পণ্য যুক্তরাজ্যের বাজারে...

এই বিভাগের অন্যান্য সংবাদ