spot_img

ট্রাম্পের সাথে সাক্ষাৎ করলেন মামদানি

অবশ্যই পরুন

নিউইয়র্ক সিটির মেয়র নির্বাচনে জয়ের চার মাসের কম সময়ের মধ্যে দ্বিতীয় দফায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সাক্ষাৎ করেছেন জোহরান মামদানি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যম এক্স হেন্ডেলে বিষয়টি নিশ্চিত করেন নিউইয়র্ক সিটির মেয়র।

তিনি লেখেন, দুজনের বৈঠক বেশ ফলপ্রসূ হয়েছে। আলোচনা হয়েছে আবাসন (হাউজিং) প্রকল্প ও ফেডারেল এজেন্ট কর্তৃক শিক্ষার্থী আটকের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে।

যদিও রিপাবলিকান নেতা ট্রাম্প ও ডেমোক্রেট মেয়র মামদানি একে অপরের কট্টর সমালোচক হিসেবে পরিচিত। তবে নির্বাচনে জয়লাভের পরপরই গত নভেম্বরে ট্রাম্পের সাথে হোয়াইট হাউসে সাক্ষাৎ করেন নিউইয়র্ক সিটির এই মুসলিম মেয়র। সে সময় পরস্পরের প্রশংসাও করেন তারা।

সর্বশেষ সংবাদ

পরিবেশ রক্ষায় সৈকতকে স্থাপনামুক্ত রাখতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনা উচ্ছেদকৃত স্থান পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রোববার (২২ মার্চ) বিকেলে ঢাকায় ফিরে যাওয়ার পূর্বে...

এই বিভাগের অন্যান্য সংবাদ