spot_img

হজযাত্রীদের হয়রানি রোধে বিমানমন্ত্রীর কঠোর নির্দেশনা

অবশ্যই পরুন

হজযাত্রীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।

রোববার (২২ ফেব্রুয়ারি) মন্ত্রণালয়ের সভাকক্ষে হজ ব্যবস্থাপনা অগ্রগতি পর্যালোচনা সভায় তিনি বলেন, হাজীদের সুষ্ঠু ও নির্বিঘ্ন হজ সম্পন্ন নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। এ ক্ষেত্রে গাফিলতি বরদাশত করা হবে না।

মন্ত্রী আরও বলেন, হজ ফ্লাইট পরিচালনা, ইমিগ্রেশন, লাগেজ ব্যবস্থাপনা, ক্যাম্পে থাকা-খাওয়া ও স্বাস্থ্যসেবাসহ সব ক্ষেত্রে সমন্বিত তদারকি বাড়াতে হবে। যাত্রীদের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগাম প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন কি না, তা পর্যবেক্ষণ করা হবে এবং জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

হজ ফ্লাইটের চাপ বিবেচনায় ফ্লাইটের সংখ্যা বাড়ানোর বিষয়েও আলোচনা হয়। মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় জোরদার করা হবে এবং দ্রুত সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে।

সর্বশেষ সংবাদ

প্রধানমন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ

জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি প্রধানমন্ত্রী তারেক রহমানকে জাপান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার (১২ আগস্ট) ঢাকায় জাপানের প্রতিনিধিদল দেশটির প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ