spot_img

ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না জামায়াতের এমপিরা

অবশ্যই পরুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবনির্বাচিত সংসদ সদস্যরা ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট গ্রহণ করবেন না বলে জানিয়েছেন দলের নেতা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির।

আজ সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৪৯ মিনিটে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।

শিশির মনির বলেন, পূর্ব ঘোষণা অনুযায়ী আমাদের এমপি মহোদয়গণ ট্যাক্স ফ্রি গাড়ি এবং সরকারি প্লট গ্রহণ করবেন না ইনশাআল্লাহ।

এর আগে, গত বছরের ৭ নভেম্বর সিলেট নগরের একটি কনভেনশন হলে মহানগর জামায়াত আয়োজিত সুধী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. আমির শফিকুর রহমান ঘোষণা দেন, আগামীতে আমাদের একজনও যদি এমপি নির্বাচিত হন, তাদের কেউ সরকারি প্লট নেবেন না ও বিনা ট্যাক্সের গাড়িতে চলবেন না।

গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হয়। ২৯৯টি আসনে ভোট হলেও ফলাফল ঘোষণা করা হয়েছে ২৯৭টির। এর মধ্যে জামায়াত জোট ৭৭টি আসনে বিজয়ী হয়েছে।

শরিকদের মধ্যে জামায়াতে ইসলামী তাদের ইতিহাসের সর্বোচ্চ ৬৮টি আসন লাভ করেছে। জুলাই আন্দোলনের ছাত্রনেতাদের হাত ধরে গড়ে ওঠা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৬টি আসন। বাংলাদেশ খেলাফত মজলিস অর্জন করেছে দুটি আসন এবং খেলাফত মজলিস পেয়েছে একটি আসন।

সর্বশেষ সংবাদ

বিশাল দায়িত্বের ভার বহনের চেষ্টা করবো, ইনশাআল্লাহ: নতুন মন্ত্রিপরিষদ সচিব

মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি বলেছেন, আলহামদুলিল্লাহ, দেশের একটা যুগসন্ধিক্ষণে আমার দুর্বল স্কন্ধে (কাঁধে) বিশাল দায়িত্ব পড়েছে। আমি সেটার...

এই বিভাগের অন্যান্য সংবাদ