spot_img

ইরানে চার ইসরায়েলি ‘গুপ্তচর’ গ্রেপ্তার

অবশ্যই পরুন

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে ইরান।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) এক বিবৃতির বরাত দিয়ে সংবাদ সংস্থা ইরনা (আইআরএনএ) জানায়, ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ গিলান থেকে মোসাদের সঙ্গে যুক্ত এই এজেন্টদের গ্রেপ্তার করা হয়।

বিবৃতিতে বলা হয়, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ইন্টারনেটের মাধ্যমে মোসাদের গোয়েন্দা কর্মকর্তাদের কাছে ইরানের বেশ কিছু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সামরিক এবং নিরাপত্তা স্থাপনার ছবি ও অবস্থান সম্পর্কিত তথ্য পাঠাতেন।

গ্রেপ্তার করা ব্যক্তিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

সূত্র: ফার্স নিউজ, গালফ নিউজ

সর্বশেষ সংবাদ

প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি

মধ্যস্বত্বভোগীদের প্রতারণার কারণে অভিবাসন ব্যয় বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, প্রবাসীদের সবচেয়ে...

এই বিভাগের অন্যান্য সংবাদ