spot_img

গ্লোবাল সুপার লিগ শুরু হবে আগামী ২৩ জুলাই

অবশ্যই পরুন

চলতি বছরে মাঠে গড়াবে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) তৃতীয় আসর। ইতোমধ্যে সূচি প্রকাশ করেছে আয়োজকরা। এবারের আসর শুরু হবে ২৩ জুলাই, চলবে ১ আগস্ট পর্যন্ত। আগের মতোই পাঁচ দল নিয়ে গায়ানায় অনুষ্ঠিত হবে প্রতিযোগিতা। বিশ্বের বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের চ্যাম্পিয়ন দলগুলো অংশ নেয় এই টুর্নামেন্টে। মোট প্রাইজমানি ধরা হয়েছে ১ মিলিয়ন ডলার।

২০২৪ সালে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছিল রংপুর রাইডার্স। মূলত ফরচুন বরিশাল অংশ না নেওয়ায় সুযোগ পায় রংপুর। ফাইনালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াভিত্তিক এক ক্লাবকে হারিয়ে শিরোপা জেতে তারা। সেই দলে ছিলেন নুরুল হাসান সোহান ও সৌম্য সরকাররা।

দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হিসেবে আমন্ত্রণ পায় রংপুর। এবারও ফাইনাল পর্যন্ত পৌঁছায় তারা। তবে শিরোপা জয়ের লড়াইয়ে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে হেরে রানার্সআপ হয়েই শেষ করতে হয় তাদের অভিযান।

এবার বাংলাদেশের প্রতিনিধি হিসেবে অংশ নিতে পারে রাজশাহী ওয়ারিয়র্স। সবকিছু ঠিক থাকলে তৃতীয় আসরে তাদের দেখা যেতে পারে গায়ানার মাঠে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ফাইনালে চট্টগ্রাম রয়্যালসকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় রাজশাহী। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন সেই দলে ছিলেন মুশফিকুর রহিম, জিমি নিশাম ও কেইন উইলিয়ামসনর মতো ক্রিকেটাররা। ইতোমধ্যেই জিএসএলে খেলার আগ্রহ দেখিয়েছেন শান্ত।

সর্বশেষ সংবাদ

ঢাকাকে পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন মহানগরী করার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ