spot_img

৫০তম বিসিএস লিখিত পরীক্ষা ৯ এপ্রিল

অবশ্যই পরুন

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৯ এপ্রিল ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এর আগে সম্প্রতি ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এক বছরে একটি বিসিএস নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে লিখিত পরীক্ষার প্রস্তুতির জন্য দুই মাস সময় নির্ধারণ করেছে কমিশন।

প্রকাশিত ফল অনুযায়ী, প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ প্রার্থী। গত ৩০ জানুয়ারি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ-এই আট বিভাগীয় শহরের ১৯০ কেন্দ্রে একযোগে প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবারের বিসিএসে আবেদন করেছিলেন মোট ২ লাখ ৯০ হাজার ৯৫১ পরীক্ষার্থী।

সর্বশেষ সংবাদ

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ বাড়াতে যুক্তরাজ্যকে ঢাকার আহ্বান

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং জলবায়ু খাতে বিনিয়োগ বাড়াতে যুক্তরাজ্যের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বিশেষ করে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার ঘটনায়...

এই বিভাগের অন্যান্য সংবাদ