spot_img

তারেক রহমানকে শুভেচ্ছাবার্তা মার্কিন দূতাবাসের

অবশ্যই পরুন

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস।

আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যমে এ শুভেচ্ছাবার্তা জানানো হয়।

এতে বলা হয়, একটি সফল নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন। বিএনপি ও তারেক রহমানকে তাদের ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা। আমাদের দুই দেশের সমৃদ্ধি ও নিরাপত্তার অভিন্ন লক্ষ্য বাস্তবায়নে আপনাদের সাথে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র আগ্রহী।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল থেকে বাংলাদেশে শুরু হওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন হয়েছে। এতে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

সর্বশেষ সংবাদ

আলোচনায় ইরান আগের চেয়ে ‘বেশি আন্তরিক’: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা অব্যাহত রয়েছে এবং তার মতে, তেহরান আগের তুলনায় আলোচনায় বেশি...

এই বিভাগের অন্যান্য সংবাদ