spot_img

শহীদ ওসমান হাদিকে নিজের জয় উৎসর্গ করলেন হাসনাত আবদুল্লাহ

অবশ্যই পরুন

দেশব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল বহুল কাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। দেশে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয়েছে গণভোট। উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি আসনে একটানা চলেছে ভোটগ্রহণ। এরই মধ্যে অধিকাংশ আসনের ফলাফলও ঘোষণা হয়ে গেছে বেসরকারিভাবে।

প্রাপ্ত এ ফলাফলে কুমিল্লা-৪ আসন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের হয়ে বিশাল জয় পেয়েছেন জুলাই অভ্যুত্থানের সম্মুখযোদ্ধা ও এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

নিজ আসনের ১১৬টি কেন্দ্রের সবকটিতেই আধিপত্য দেখিয়ে জয়লাভ করেছেন শাপলা কলি প্রতীকের এই প্রার্থী। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, মোট ১ লাখ ৭২ হাজার ভোট পেয়েছেন হাসনাত আবদুল্লাহ। অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের প্রার্থী জসীমউদ্দীন পেয়েছেন মাত্র ২৬ হাজার ভোট। এদিকে নিজের এ জয় হাসনাত আবদুল্লাহ উৎসর্গ করেছেন ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান হাদিকে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণার পর কুমিল্লার দেবিদ্বারে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আমার বিজয় শহীদ শরিফ ওসমান হাদি ভাইকে উৎসর্গ করলাম। তিনি যে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন দেখেছেন, সেই স্বপ্নের সিঁড়ি বেয়ে আমরা এগিয়ে যাব। আমরা ওসমান হাদি ভাইয়ের মতো আপসহীন থাকব। সন্ত্রাস, চাঁদাবাজ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াব।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমি বাংলাদেশের মানুষকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমার ভাই হাদি হত্যার বিচার নিশ্চিত করবোই, করবো। আমরা তার দেখানো পথ অনুসরণ করব। ইনসাফের সমাজ বিনির্মাণে কাজ করব। কখনো অন্যায়ের সঙ্গে আপস করব না।

এনসিপির এ নেতা আরও বলেন, দেবিদ্বার থেকে সন্ত্রাস চাঁদাবাজের বিরুদ্ধে লড়াই শুরু হবে। চাঁদাবাজ, মাটি লুটেরাদের সঙ্গে কখনো আপস করবো না।

সর্বশেষ সংবাদ

নির্বাচনে ঈদের উৎসবের মতো উৎসাহ ও স্বতঃস্ফূর্ততায় জনগণ অংশ নিয়েছেন: ইসি সানাউল্লাহ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঈদের উৎসবের মতো উৎসাহ ও স্বতঃস্ফূর্ততায় জনগণ অংশ নিয়েছেন বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার (ইসি)...

এই বিভাগের অন্যান্য সংবাদ