spot_img

এবার যুদ্ধ শুরু হলে কোনো যুদ্ধবিরতি হবে না, হুঁশিয়ারি ইরানের

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র যদি এবার ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধ শুরু করে তাহলে আর কোনো যুদ্ধবিরতি হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) ইরানের প্রভাবশালী রাজনীতিক মোহসিন রেজাই এ মন্তব্য করেন।

তিনি বলেন, আলোচনার পথ বেছে নেওয়াই উত্তম। তবে যদি যুদ্ধ শুরু হয়, তাহলে আর যুদ্ধবিরতির সুযোগ থাকবে না।

এর আগে গত সপ্তাহে ওমানের রাজধানী মাস্কাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকোফের মধ্যে পরোক্ষ আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা হয়। তবে যুক্তরাষ্ট্র তেহরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিও আলোচনায় অন্তর্ভুক্ত করতে চাইলেও ইরান তা প্রত্যাখ্যান করে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, ওমানে অনুষ্ঠিত বৈঠক ব্যর্থ হলে এবং কোনো সমঝোতায় পৌঁছানো না গেলে ইরানের জন্য ‘খুব কঠিন কিছু’ অপেক্ষা করছে।

গতকাল মঙ্গলবার মার্কিন সংবাদমাধ্যম এক্সিওসকে সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেই সাক্ষাৎতকারে যুক্তরাষ্ট্র ও ইরানের বৈঠকের ব্যাপারে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘হয় আমরা সমঝোতায় পৌঁছাবো, চুক্তি হবে অথবা আমাদের খুব কঠিন কিছু করতে হবে। আমাদের একটি বড় নৌবহর বর্তমানে সেখানে (মধ্যপ্রাচ্যে) অবস্থান করছে এবং সম্ভবত আরও একটি বড় নৌবহর আমরা পাঠাব।’

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল, এক্সিওস

সর্বশেষ সংবাদ

নারীদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিশ্বে জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। নারীদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে উন্নয়ন সম্ভব...

এই বিভাগের অন্যান্য সংবাদ