spot_img

দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত সবাই

অবশ্যই পরুন

দক্ষিণ কোরিয়ার উত্তরাঞ্চলীয় গাপইয়ং কাউন্টিতে প্রশিক্ষণ চলাকালীন সেনাবাহিনীর একটি এএইচ-ওয়ানএস কোবরা হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনীর বরাতে রয়টার্স জানিয়েছে, হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রু সদস্যকে গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি ‘ইঞ্জিন সচল রেখে জরুরি অবতরণ’ করার কৌশল রপ্ত করার মহড়া দিচ্ছিল।

দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো উদঘাটিত না হলেও তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী তাদের বহরে থাকা সব এএইচ-ওয়ানএস হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে।

একই সাথে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, এই মডেলের হেলিকপ্টারগুলো বেশ পুরোনো এবং এগুলো পর্যায়ক্রমে অবসরে পাঠানোর প্রক্রিয়া চলছিল।

সর্বশেষ সংবাদ

ঢাকাকে পরিচ্ছন্ন মহানগরী হিসেবে গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশ

ঢাকা শহরকে একটি পরিচ্ছন্ন মহানগরী করার জন্য ঢাকার দুই সিটি করপোরেশনকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১৭ মার্চ)...

এই বিভাগের অন্যান্য সংবাদ