spot_img

সুশান্তের মৃত্যুর পর বলিউডে নিজের দুর্দশা নিয়ে মুখ খললেন রিয়া চক্রবর্তী

অবশ্যই পরুন

বলিউডের জনপ্রিয় গায়ক সুশান্ত সিং রাজপুতের প্রেমিকা ছিলেন রিয়া চক্রবর্তী। সুশান্ত সিং রাজপুতের হঠাৎ প্রয়াণের পর রিয়া চক্রবর্তী বহু বছর ধরে বিনোদন জগতে দেখা মেলেনি। অভিনেতার মৃত্যুর জন্য রিয়াকে দায়ী রা হয়েছিল। এমনকি তাকে কারা গারেও রাখা হয়। সম্প্রতি অভিনেত্রী সেই অভিজ্ঞটা নিয়েই কথা বলেছেন। জানিয়েছেন সাত বছর সময়, যখন কেউ তার সঙ্গে কাজ করতে চায়নি।

রিয়ার বলেন, আমি অভিনয়ে কেরিয়ার গড়তে ১০ বছরেরও বেশি সময় কঠোর পরিশ্রম করেছি। কিন্তু হঠাৎ সব থেমে গেল। কেউ কাজ করতে চাইত না। আমি ভাবতে শুরু করেছিলাম আমি আর কিছু করতে পারব না। অভিনেত্রী জানান, এই দীর্ঘ সময়টিতে মানসিক, শারীরিক এবং আবেগগতভাবে তিনি অত্যন্ত অপ্রস্তুত ছিলেন। যদিও কিছু কাজের সুযোগ এসেছিল, তবুও তিনি নিজে তা প্রত্যাখ্যান করেছিলেন। তবে বন্ধুবান্ধব এবং পরিবারের সাহায্যে তিনি ধীরে ধীরে এই শূন্যতা কাটিয়ে উঠেছেন।

রিয়া আরও বলেন, হানসাল স্যার এবং লেখক আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমাকে কী থামাচ্ছে? আমি বলেছিলাম, আমি অভিনয় ছেড়ে দিয়েছি। তারা বলেছিলেন, তুমি আবারও শুরু করবে, কারণ তোমার প্রতিভা তা করে। সুশান্তের মৃত্যুর পর দীর্ঘ বন্ধ থাকা অভিনয় জীবনে ফিরতে রিয়া জানিয়েছেন, এটি সাইকেল চালানোর মতো একবার অভিজ্ঞতা হয়ে গেলে ভুলে যাওয়া যায় না। রিয়ার বলেন, আমার বন্ধু অভিনেত্রী শিবানী দান্ডেকরকেও একটি ব্র্যান্ড থেকে বরখাস্ত করা হয়েছিল শুধু রিয়ার পাশে থাকার জন্য। তবে ধীরে ধীরে আমি স্বাভাবিক জীবনে ফিরে এসেছি। এখন রাস্তায় ভয় ছাড়া হাঁটতে পারা আমার জন্য বড় উপহার।

প্রসঙ্গত, ২০২০ সালে ৪ জুন সুশান্ত সিং রাজপুতের মৃত্যু হয়। আর এরপরই রিয়ার সিনেমা ‘চেহেরে’ মুক্তি পায়। এরপর তিনি দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে ছিলেন। বর্তমানে তিনি হংসল মেহতার ওয়েব সিরিজে ফিরছেন এবং নিজস্ব পডকাস্ট চালাচ্ছেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

সর্বশেষ সংবাদ

ফিলিস্তিন নিয়ে ইসরায়েলের নতুন ‘বিপজ্জনক’ নিয়ম

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের নিয়ন্ত্রণ আরও জোরদার করার লক্ষ্যে নতুন কিছু নিয়ম অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। স্থানীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ