spot_img

৯ বছর পর শখ-নিলয়ের নাটক

অবশ্যই পরুন

এক সময়ের জনপ্রিয় জুটি শখ ও নিলয় আলমগীর। অসংখ্য নাটক উপহার দিয়েছেন তারা। ধরা দিয়েছেন সিনেমায়ও। তবে ২০১৭ সালে বিচ্ছেদের পর এ জুটিকে আর এক সঙ্গে পর্দায় দেখা যায়নি।

নয় বছর পর টিভি পর্দায় আসছে এ জুটির একটি নাটক। ২৭ মার্চ শুক্রবার রাত আটটায় এন টিভিতে প্রচার হবে শখ ও নিলয়ের ‘কিডন্যাপ’ শিরোনামের নাটকটি। এটি রচনা ও পরিচালনা করেছেন শিমুল শিকদার। শখ ও নিলয়ের ডিভোর্সের আগেই নাটকটি নির্মাণ করেন বলে জানান নির্মাতা।

পরিচালক শিমুল বলেন, ‘শখ ও নিলয়ের বিচ্ছেদের কিছুদিন আগেই এ নাটকের কাজ শেষ করি। কিন্তু পরে বিভিন্ন কারণে নাটকটি প্রচারে আসেনি। তারমধ্যে তাদের দুজনের বিচ্ছেদও একটি কারণ ছিল। অবশেষে নাটকটি এবার ঈদ উপলক্ষে এনটিভিতে প্রচারে আসছে। দীর্ঘদিন পর এ জুটির নাটক দেখে আনন্দ পাবে আশা করছি।’

সর্বশেষ সংবাদ

ইরানের সুড়ঙ্গ পরমাণু ঘাঁটি ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের

ইরানের ভূগর্ভস্থ পারমাণবিক স্থাপনা ‘পিকঅ্যাক্স মাউন্টেন’ (কুহ-ই কোলং) মার্কিন হামলায় গুঁড়িয়ে দেওয়া হবে বলে সরাসরি হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট...

এই বিভাগের অন্যান্য সংবাদ