spot_img

কেন্দ্র দখল করতে চাইলে হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি তাহেরের

অবশ্যই পরুন

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে নানামুখী ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের। তিনি বলেছেন, গ্রহণযোগ্য নির্বাচন না হলে দেশের ভবিষ্যৎ হবে অন্ধকার।

সেজন্য প্রশাসন ও নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রামের চাঁন্দকরা সেকান্দর আলী উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় অংশ নিয়ে মুহাম্মদ তাহের এসব কথা বলেন।

জামায়াতের নায়েবে আমির বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে দুর্নীতিমুক্ত দেশ গড়াই জামায়াত ও তাদের জোটের লক্ষ্য। এছাড়াও ভোটের দিন কেউ যদি কেন্দ্র দখল করতে চায়, তাহলে তাদের হাত ভেঙে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের

বাংলাদেশের প্রতি জাতিসংঘের অবিচল সমর্থন ও সংহতি পুনর্ব্যক্ত করেছেন সংস্থার মহাসচিব আন্তোনিও গুতেরেস। আজ শুক্রবার (২৭ মার্চ) নিউইয়র্কে জাতিসংঘ সদর...

এই বিভাগের অন্যান্য সংবাদ