spot_img

গণমাধ্যম কমিশন ও সম্প্রচার অধ্যাদেশ চূড়ান্ত করার উদ্যোগ নেয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

অবশ্যই পরুন

জাতীয় গণমাধ্যম কমিশন অধ্যাদেশ ও সম্প্রচার অধ্যাদেশ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে অন্তবর্তী সরকার। আগামী উপদেষ্টা পরিষদের বৈঠকে আইনটি উপস্থাপন করা হতে পারে।

সাংবাদিকদের সুরক্ষা ও তথ্য প্রবাহে স্বাধীনতা নিশ্চিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তথ্য ভবনে বিভিন্ন অংশীজনের সাথে বৈঠক শেষে উপদেষ্টা একথা বলেন।

বৈঠকে তাড়াহুড়া করে এই আইন না করার কথা বলেন কেউ কেউ। এতে সম্পাদক পরিষদ, অ্যাটকো, জাতীয় প্রেস ক্লাব, ঢাকা রিপোর্টার্স ইউনিটি, বিজেসিসহ বড় কয়েকটি সংগঠনের প্রতিনিধি অংশ নেয়নি। যারা আসেনি তাদের সাথে পরে যোগাযোগ করে নেওয়া হবে বলে জানান উপদেষ্টা।

সাংবাদিকতা ও সাংবাদিক সুরক্ষায় এই আইন জরুরি বলেও মন্তব্য করেন উপদেষ্টা।কেউ যদি মতামত দিতে চায় আগামী রোববারের মধ্যে দেওয়ার অনুরোধ জানান।

সর্বশেষ সংবাদ

প্রবীণদের সুরক্ষায় বহুমুখী কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

আজ ১লা অক্টোবর আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষ্যে প্রবীণদের আর্থ-সামাজিক উন্নয়ন ও স্বাস্থ্য সুরক্ষায় সরকার দৃঢ়তার সাথে কাজ করছে...

এই বিভাগের অন্যান্য সংবাদ