spot_img

ট্রাম্পের ‘শান্তি পর্ষদের’ পরিবর্তে জাতিসংঘ-কেন্দ্রিক ব্যবস্থা চায় চীন

অবশ্যই পরুন

গাজায় ‘শান্তি পর্ষদে’ যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণ পাওয়ার একদিন পর চীন জানিয়েছে তারা জাতিসংঘকে ‘কেন্দ্রে রেখে’ আন্তর্জাতিক ব্যবস্থাকে রক্ষার পক্ষে।

বুধবার বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে।

বেইজিং মঙ্গলবার নিশ্চিত করেছে, তারা যুক্তরাষ্ট্র থেকে ‘শান্তি পর্ষদে’ যোগদানের আমন্ত্রণ পেয়েছে। তবে চীন আমন্ত্রণ গ্রহণ করবে কি-না, তা এখনো নিশ্চিত করেনি।

বুধবার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন বলেন, ‘আন্তর্জাতিক পরিস্থিতি যেভাবেই পরিবর্তিত হোক না কেন, বেইজিং জাতিসংঘকে কেন্দ্র করে আন্তর্জাতিক ব্যবস্থাকে সমর্থন করে। জাতিসংঘ সনদের উদ্দেশ্য ও নীতির ভিত্তিতে হবে আন্তর্জাতিক সম্পর্ক।’

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে চীন ঐতিহ্যগতভাবে জাতিসংঘ-কেন্দ্রিক ব্যবস্থাকে রক্ষা করে আসছে, একই সঙ্গে সংস্কারের আহ্বান জানিয়ে আসছে।

সূত্র: আনাদোলু

সর্বশেষ সংবাদ

রোনালদো প্রার্থনা করেছিলেন, ‘মেসি যেন বিশ্বকাপ জিততে না পারে’

স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার একটি প্রামাণ্যচিত্রে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেখানে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই স্বীকার করেছেন, ২০১৪ বিশ্বকাপে...

এই বিভাগের অন্যান্য সংবাদ