spot_img

জাপানের সাবেক প্রধানমন্ত্রীর হত্যা মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড

অবশ্যই পরুন

জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে হত্যার ঘটনায় দীর্ঘ বিচার শেষে রায় দিয়েছেন আদালত। ঘরে তৈরি বন্দুক দিয়ে প্রকাশ্যে হামলার দায়ে অভিযুক্ত তেতসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জাপানের আদালত। বুধবার (২১ জানুয়ারি) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

২০২২ সাল। পশ্চিম জাপানের নারা শহরে নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিচ্ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে। দিনের আলোতে ঘরে তৈরি বন্দুক দিয়ে তাকে গুলি করে হত্যা করেন তেতসুয়া ইয়ামাগামি।

জাপানের মতো দেশে, যেখানে বন্দুক সহিংসতা বিরল, সেখানে এই হত্যাকাণ্ড দেশজুড়ে তীব্র আলোড়ন তোলে। ঘটনাস্থল থেকেই গ্রেফতার হওয়া ৪৫ বছর বয়সী ইয়ামাগামির বিরুদ্ধে হত্যা ও আগ্নেয়াস্ত্র আইনে মামলা হয়। মামলার শুনানি দেখতে নারা আদালতের বাইরে শত শত মানুষ ভিড় করেন। আসন সীমিত থাকায় লটারির মাধ্যমে দর্শক নির্বাচন করা হয়।

স্বাস্থ্যগত কারণে ২০২০ সালে প্রধানমন্ত্রীর পদ ছাড়লেও শিনজো আবে তখনও জাপানের রাজনীতিতে ছিলেন অত্যন্ত প্রভাবশালী। দেশটির সবচেয়ে দীর্ঘমেয়াদি প্রধানমন্ত্রী হিসেবে তার শাসনামলকে রাজনৈতিক স্থিতিশীলতার সময় হিসেবেই দেখা হয়।

সর্বশেষ সংবাদ

কিনবে বলেও এমিলিয়ানো মার্টিনেজকে দলে ভেড়ালো না জুভেন্টাস

এমিলিয়ানো মার্তিনেজকে (দিবু) ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে দেখা যাওয়ার সম্ভাবনা এখন কার্যত শেষ হয়ে গেছে। আর্থিক বিষয়ে অ্যাস্টন ভিলার সঙ্গে...

এই বিভাগের অন্যান্য সংবাদ