spot_img

পৃথিবীর ‘সবচেয়ে সুখী মানুষ’ হবেন পুতিন

অবশ্যই পরুন

গ্রিনল্যান্ড দখল করতে যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ বা জবরদস্তি পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মৃত্যুঘণ্টা বাজিয়ে দেবে বলে সতর্ক করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি বলেছেন, এমনটা ঘটলে রুশ প্রেসিডেন্ট পুতিনই হবেন ‘পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ’।

রোববার স্প্যানিশ সংবাদপত্র লাকে দেওয়া এক সাক্ষাৎকারে সানচেজ এসব কথা বলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ডেনমার্কের এই স্বায়ত্তশাসিত অঞ্চলগ্রিনল্যান্ড দখলে মরিয়া, তখন ইউরোপীয় মিত্রদের পক্ষ থেকে এমন কড়া হুশিয়ারি এলো।

প্রধানমন্ত্রী সানচেজ বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে তা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনকে বৈধতা দেবে। পুতিন এতে দ্বিগুণ খুশি হবেন; কারণ এটি ন্যাটোর অস্তিত্বকে হুমকির মুখে ফেলবে।’

সূত্র: রয়টার্স

সর্বশেষ সংবাদ

সৌদিতে প্রথম রমজান কবে, জানালেন জ্যোতির্বিদরা

সৌদি আরবের দাপ্তরিক হিজরি বর্ষপঞ্জি উম্মা আল-কুয়ার কেলেন্ডারের তথ্য অনুযায়ী আগামী বুধবার (১৮ ফেব্রুয়ারি) থেকে রমজান মাস শুরু হওয়ার...

এই বিভাগের অন্যান্য সংবাদ