spot_img

১১ যাত্রী নিয়ে ইন্দোনেশিয়ায় নিখোঁজ বিমান

অবশ্যই পরুন

ইন্দোনেশিয়ার দক্ষিণ সুলাওয়েসির মারোস জেলায় নিখোঁজ হওয়া একটি যাত্রীবাহী উড়োজাহাজে মোট ১১ জন আরোহী ছিলেন বলে নিশ্চিত করেছে দেশটির অনুসন্ধান ও উদ্ধার সংস্থা বাসারনাস (Basarnas)। খবর আন্তারা নিউজের।

আজ শনিবার (স্থানীয় সময়) নিখোঁজ হওয়া উড়োজাহাজটি ছিল ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট (আইএটি)-এর একটি এটিআর ৪২–৫০০ মডেলের বিমান। বাসারনাসের অপারেশনস পরিচালক এডি প্রাকোসো জানান, বিমানটি যোগ্যাকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসসারের উদ্দেশে যাত্রা করেছিল।

এডি প্রাকোসোর ভাষ্য অনুযায়ী, বিমানে ৮ জন ফ্লাইট ক্রু ও ৩ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় দুপুর ১টা ১৭ মিনিটে বিমানটির সঙ্গে সর্বশেষ যোগাযোগ হয়।

তিনি জানান, এয়ারনাভ ইন্দোনেশিয়ার দেওয়া তথ্য অনুযায়ী, বিমানটির শেষ অবস্থান শনাক্ত করা হয়েছে ০৪°৫৭’০৮” দক্ষিণ অক্ষাংশ ও ১১৯°৪২’৫৪” পূর্ব দ্রাঘিমাংশে, যা মারোস জেলার লিয়াং-লিয়াং এলাকার কাছাকাছি।

নিখোঁজের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই মাকাসসারের সার্চ অ্যান্ড রেসকিউ (এসএআর) কার্যালয় অনুসন্ধান কার্যক্রম শুরু করে বলে জানান প্রাকোসো। তিনি বলেন, মোট ২৫ জন উদ্ধারকর্মীকে তিনটি দলে ভাগ করে তল্লাশি অভিযানে নামানো হয়েছে। নিখোঁজ বিমানটির নিবন্ধন নম্বর ছিল পিকে-টিএইচটি।

তিনি আরও জানান, উদ্ধারকর্মীরা বর্তমানে লিয়াং-লিয়াং এলাকায় শনাক্ত হওয়া সর্বশেষ অবস্থানের দিকে অগ্রসর হচ্ছেন।

অনুসন্ধান অভিযানে একটি পার্সোনেল ট্রাক, একটি রেসকিউ ভেহিকল এবং আকাশপথে অনুসন্ধানের জন্য একটি ড্রোন ইউনিট ব্যবহার করা হচ্ছে।

বাসারনাসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিমানটির অবস্থান ও আরোহীদের অবস্থা সম্পর্কে নিশ্চিত তথ্য না পাওয়া পর্যন্ত নিবিড়ভাবে এই অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ সংবাদ

বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী

তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে বলে জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,...

এই বিভাগের অন্যান্য সংবাদ