spot_img

হাসনাত আবদুল্লাহর আসনে বিএনপি প্রার্থীর মনোয়ন বাতিল

অবশ্যই পরুন

কুমিল্লা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঋণ খেলাপির অভিযোগে তার মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশন ভবনের বেজমেন্ট-২ এর অডিটোরিয়ামে শুনানি শেষে এ ঘোষণা দেন ইসি।

এর আগে, ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সির মনোয়নপত্র কেন বাতিল করা হবে না, এজন্য ইসিতে আপিল করেছিলেন একই আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

হাসনাতের আপিলে মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়ন বাতিল হলেও হাসনাতের প্রার্থিতার বিরুদ্ধে করা তার আপিল আবার নামঞ্জুর করেছে ইসি।

আপিল আবেদনে মঞ্জুরুল আহসান মুন্সি অভিযোগ করেন, হাসনাত আবদুল্লাহ তার নির্বাচনি ব্যয়ে ‘ক্রাউড ফান্ডিং’-এর মাধ্যমে প্রাপ্ত যে ৩০ লাখ টাকার কথা উল্লেখ করেছেন, সেটি একটি ‘ভেক বিষয়’।

তবে নির্বাচন কমিশনের আপিল শুনানিতে এই অভিযোগটি গৃহীত হয়নি। ফলে হাসনাত আবদুল্লাহর মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে এবং তার নির্বাচনে অংশ নিতে কোনো বাধা নেই।

সর্বশেষ সংবাদ

সৌদি আরবে হামলায় শোক জানালেন এরদোয়ান

সৌদি আরবে সাম্প্রতিক হামলার ঘটনায় দেশটির যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের প্রতি সমবেদনা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ...

এই বিভাগের অন্যান্য সংবাদ