spot_img

পিএসজিকে স্তব্ধ করে প্যারিসের জয়

অবশ্যই পরুন

ক্যোপ দে ফ্রান্স থেকে বিদায় নিলো বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। ঘরের মাঠে নগরপ্রতিদ্বন্দ্বী প্যারিস এফসির কাছে সোমবার (১৩ জানুয়ারি) রাতে ১–০ গোলে অপ্রত্যাশিত হার দেখে ছিটকে গেছে লুই এনরিকের দল।

গত মৌসুমে রেকর্ড ১৬তমবারের মতো ক্যোপ দে ফ্রান্সের শিরোপা জিতেছিল পিএসজি। কিন্তু সদ্য শীর্ষ লিগে উন্নীত হওয়া প্যারিস এফসির বিপক্ষে পুরো ম্যাচে আধিপত্য দেখিয়েও গোলের দেখা পায়নি ফরাসি জায়ান্টরা।

ম্যাচের একমাত্র গোলটি করেন জোনাথন ইকোনে। সাবেক পিএসজি একাডেমির এই ফরোয়ার্ড কাউন্টার অ্যাটাকে দারুণ দৌড়ে গোলটি আদায় করে নেন। তার এই গোলেই ইতিহাস গড়ে পিএসজিকে বিদায় জানায় প্যারিস এফসি।

বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও বারবার ব্যর্থ হয় পিএসজি। প্যারিস এফসির গোলরক্ষক ওবেদ এনকামবাডিও দুর্দান্ত পারফরম্যান্সে একের পর এক সেভ করেন। ইনজুরি টাইমে ভিতিনিয়ার দূরপাল্লার শট ঠেকিয়ে দলের জয় নিশ্চিত করেন তিনি।

বিবিসির তথ্য অনুযায়ী, এই হারের মধ্য দিয়ে ২০১৪ সালের পর প্রথমবার শেষ–৩২ পর্বেই কোপা দে ফ্রান্স থেকে বিদায় নিতে হলো পিএসজিকে।

ম্যাচ শেষে গোলদাতা ইকোনে বলেন, “আমরা ভীষণ খুশি। আমরা ভালোভাবে রক্ষণ সামলাতে পেরেছি। গোলটি করতে পেরে আমি খুব আনন্দিত। এটা সত্যিই আনন্দের মুহূর্ত, আশা করি এটা আমার শেষ গোল নয়।”

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেই দুই দল মুখোমুখি হয়েছিল ফরাসি লিগের প্রথম সারির ডার্বিতে। ১৯৯০ সালের পর প্রথম সেই লিগ ডার্বিতে ডিজায়ার দুয়ে ও উসমান দেম্বেলের গোলে ২–১ ব্যবধানে জয় পেয়েছিল চ্যাম্পিয়নস লিগধারী পিএসজি।

সর্বশেষ সংবাদ

ভারতের সঙ্গে সম্পর্ক স্পষ্ট না হওয়া পর্যন্ত প্রধানমন্ত্রী দিল্লি সফরে যেতে পারবে না: নাহিদ

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্ট দিল্লিতে শেখ হাসিনার প্রেস কনফারেন্স...

এই বিভাগের অন্যান্য সংবাদ