spot_img

গাজার শাসনভার ছেড়ে দিচ্ছে হামাস

অবশ্যই পরুন

হামাস জানিয়েছে, তারা গাজার প্রশাসনিক দায়িত্ব একটি স্বাধীন কমিটির কাছে হস্তান্তর করতে প্রস্তুত এবং ভবিষ্যতে এই ভূখণ্ডে কোনো ক্ষমতার অংশীদার হতে চায় না তারা।

বৃহস্পতিবার হামাসের মুখপাত্র হাজেম কাসেম এক বিবৃতিতে বলেছেন, গাজার প্রশাসন তদারক করার জন্য একটি স্বাধীন কমিটি গঠনের অপেক্ষায় রয়েছেন তারা।

তিনি বলেন, হামাস সহজে শাসনভার হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করবে। ওই স্বাধীন কমিটির কাজে সহায়তা করবে। তিনি জোর দিয়ে বলেন, গাজা উপত্যকা পরিচালনায় হামাস যে কোনো প্রশাসনিক কাঠামোর বাইরে থাকার সিদ্ধান্ত নিয়েছে।

২০২৪ সালের মার্চ মাসে গাজাসংক্রান্ত জরুরি আরব শীর্ষ সম্মেলনে এক পরিকল্পনায় ছয় মাসের অন্তর্বর্তীকালীন সময়ে গাজা পরিচালনার জন্য একটি অস্থায়ী প্রশাসনিক কমিটি গঠনের কথা বলা হয়েছে। এই সংস্থা হবে স্বাধীন, এটি নিরপেক্ষ টেকনোক্র্যাটদের নিয়ে গঠিত হবে এবং ফিলিস্তিন সরকারের অধীনে কাজ করবে।

সূত্র: আনাদুলো

সর্বশেষ সংবাদ

টোকিওতে প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠক সম্পন্ন

জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আনুষ্ঠানিক আমন্ত্রণে সরকারি সফরে টোকিওতে অবস্থানরত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এক উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক শীর্ষ...

এই বিভাগের অন্যান্য সংবাদ