spot_img

জুলাইযোদ্ধা সুরভীর জামিন মঞ্জুর

অবশ্যই পরুন

আলোচিত ‘জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।

আজ সোমবার (৫ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অফিসিয়াল ফেসবুক পেজ থেকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

বলা হয়েছে, আলহামদুলিল্লাহ, তাহরিমা সুরভীর জামিন মঞ্জুর হয়েছে।

বিষয়টি এক ফেসবুক স্ট্যাটাসে নিশ্চিত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি রিফাত রশিদও।

এর আগে, আজ জুলাই যোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গাজীপুরের কালিয়াকৈর থানায় চাঁদাবাজির মামলায় দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। গাজীপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক শুনানি শেষে এ আদেশ দেন।

গত ২৫ ডিসেম্বর রাতে টঙ্গী পূর্ব থানার গোপালপুর টেকপাড়া এলাকার নিজ বাসা থেকে সুরভীকে গ্রেপ্তার করে পুলিশ।

সর্বশেষ সংবাদ

সড়ক দুর্ঘটনা কমাতে জবাবদিহিতা জোরদারের আহ্বান সড়কমন্ত্রীর

বিশ্বব্যাপী সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ও গুরুতর আহতের সংখ্যা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান, কার্যকর সমন্বয় এবং জবাবদিহিতা জোরদারের আহ্বান জানিয়েছেন সড়ক...

এই বিভাগের অন্যান্য সংবাদ