spot_img

বেগম খালেদা জিয়ার কবরের স্থান পর্যবেক্ষণ করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা

অবশ্যই পরুন

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ বুধবার (৩১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার পর জিয়া উদ্যানে খালেদা জিয়ার কবরের জায়গা পরিদর্শন করেন তিনি।

ওই সময় কবর খননসহ সার্বিক প্রস্তুতির বিষয়ে খোঁজ-খবর নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তার সঙ্গে নাসিমুল গণিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা ছিলেন।

এদিকে বুধবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশান-২ এ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় নেয়া হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লাশ। সকাল সোয়া ৯টার পর খালেদা জিয়াকে বহনকারী লাল-সবুজ পতাকা মোড়ানো গাড়িটি গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়।

এর আগে সকাল ৮টা ৪০ মিনিটের দিকে লাশবাহী গাড়িটি গুলশান-২ এর উদ্দেশে রওনা হয়। পরে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে হয়ে কুড়িল ফ্লাইওভার অতিক্রম করে নৌ সদর দপ্তরের পাশ দিয়ে গুলশানের ১৯৬ নম্বর বাসায় পৌঁছায়।

জানা গেছে, সাবেক এই প্রধানমন্ত্রীর লাশ ছেলে তারেক রহমানের বাসায় কিছু সময় রাখার পর জাতীয় সংসদ ভবন এলাকায় নেয়া হবে তার মরদেহ। সেখানে দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে বিকেল সাড়ে ৩টার দিকে রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের সমাধির পাশে সাবেক এই প্রধানমন্ত্রীকে দাফন করা হবে।

উল্লেখ্য, এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্তর্বর্তী সরকার সাবেক এই প্রধানমন্ত্রীর মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং ৩১ ডিসেম্বর সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

জেনেভায় যুক্তরাষ্ট্র-ইরান পারমাণবিক আলোচনায় থাকছেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, জেনেভায় অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার পরোক্ষ পারমাণবিক আলোচনায় তিনি নিজে ‘পরোক্ষভাবে’...

এই বিভাগের অন্যান্য সংবাদ