spot_img

ইরানে হামলার হুমকি ট্রাম্পের

অবশ্যই পরুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরির কর্মসূচি চালিয়ে গেলে দেশটিতে পুনরায় বড় ধরণের হামলার হুমকি দিয়েছেন।

ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মার-এ-লাগোতে এক বৈঠকের পর ট্রাম্প ধারণা করছেন, গেলো জুনে ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলার পর দেশটি আবারও তাদের অস্ত্র তৈরির কার্যক্রম শুরু করতে চাচ্ছে।

বৈঠকের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, ‘আমি পড়েছি আমরা যে সব স্থাপনা ধ্বংস করেছি তার বাইরের ভিন্ন কোনো স্থাপনা ব্যবহার করছে তারা। অস্ত্রসহ বিভিন্ন জিনিস (পারমাণবিক) তৈরি করছে।’

তিনি ইরানকে হুঁশিয়ার করে বলেন, ‘যদি তারা তা করে তাহলে ঠিক কোথায় যাচ্ছে, কি করছে তা আমরা জানি। তবে আমি আশা করি তারা এটা করবে না, কারণ আমরা আমাদের বি-২ বিমানের জ্বালানি নষ্ট করতে চাই না। এটি ৩৭ ঘণ্টার একটি দীর্ঘযাত্রা।’

সাম্প্রতিক সময়ে তেহরানের সঙ্গে একটি সম্ভাব্য পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনা করছেন ট্রাম্প। এর মধ্যেই চলতি মাসে দুইবার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান।

সূত্র: এবিসি

সর্বশেষ সংবাদ

ইসরায়েল চুক্তি ভণ্ডুলে সর্বোচ্চ চেষ্টা করছে: ইসমাইল বাঘাই

যুক্তরাষ্ট্র-ইরান চলমান আলোচনাকে ইসরায়েল নস্যাৎ করার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই।...

এই বিভাগের অন্যান্য সংবাদ