spot_img

নির্বাচন বানচালের উদ্দেশেই এই হামলা: সংস্কৃতি উপদেষ্টা ফারুকী

অবশ্যই পরুন

ছায়ানটে হামলাকারীদের সিসিটিভি দেখে শনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এর আগে, গতকাল রাতে একদল ব্যক্তি দেশের অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটে হামলা চালায়। করা হয় লুটপাট ও অগ্নিসংযোগ।

শুক্রবার (১৯ ডিসেম্বর) ধ্বংসস্তূপ পরিদর্শনে গিয়ে উপদেষ্টা ফারুকী কথা বলেন সংবাদকর্মীদের সঙ্গে। উত্তর দেন নানা প্রশ্নের।

ফারুকী বলেন, ছায়ানটে যারা হামলা করেছে তাদের প্রত্যোককে আইনের আওতায় আনা হবে।

তিনি বলেন, ছায়ানট সাধারণত তাদের নিজেদের তহবিল দিয়ে পরিচালিত হয়। তারা কারও সাহায্য নেয় না। তবে তারা যদি সরকারকে জানায়, তবে শিগগিরই সহযোগিতা করা হবে।

আসন্ন জাতীয় নির্বাচন বানচালের উদ্দেশে এই হামলা করা হয়েছে উল্লেখ করে সংস্কৃতি উপদেষ্টা বলেন, এই ভাঙচুরের সঙ্গে প্রতিবাদের কী সম্পর্ক? তিনি বলেন, আজ আমাদের হাদিকে নিয়ে কথা বলার কথা। কিন্তু কারা এই হামলা করে আমাদের কথা বলার বিষয়বস্তু ঘুরিয়ে দিচ্ছে? তারা এদেশের গণতান্ত্রিক পরিবেশ চায় না।

হাদির আবেগ ব্যবহার করে এক দল লোক এই ধ্বংসযজ্ঞের সুযোগ নিয়েছে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাবকে প্রত্যাখ্যান ট্রাম্পের, বললেন এটি অগ্রহণযোগ্য

যুক্তরাষ্ট্রের দেওয়া যুদ্ধবিরতি প্রস্তাবের বিপরীতে ইরানের পাঠানো জবাব প্রত্যাখ্যান করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে ইরান...

এই বিভাগের অন্যান্য সংবাদ